দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১৩ জুলাই বরিশাল সফরকে সামনে রেখে গৌরনদীর বাটাজোর এলাকায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সফরের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেওয়া বিভিন্ন প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর এ সফরে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গৌরনদীতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর।
পরিদর্শনকালে তথ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রধানমন্ত্রীর সফরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাটাজোর ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে চলছে। বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের গৌরনদী আগমনকে ঘিরে বরিশাল-১ আসনের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে গৌরনদীতে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
এমএম/